daily press

অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস এর পরীক্ষামূলক যাত্রা শুরু

অন্যান্য

বিজনেস বিডি ডেস্ক: ডিজিটাল সাংবাদিকতার নতুন সংযোজন হিসেবে পরীক্ষামূলক প্রকাশে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস। আধুনিক সংবাদ পরিবেশন, তথ্যের নির্ভুলতা এবং পাঠকবান্ধব উপস্থাপনাকে গুরুত্ব দিয়ে ২০২৫ সালের ১০ জুলাই থেকে পোর্টালটির কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতোমধ্যে ডেইলি প্রেসে নিয়মিতভাবে দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ প্রকাশ করা হচ্ছে। কর্তৃপক্ষের লক্ষ্য, সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য সংবাদ দিয়ে পাঠকদের পাশে থাকা।

পোর্টালটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এই সময়টিতে পাঠকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে কনটেন্টের মান আরও উন্নত করা হবে। একই সঙ্গে ওয়েবসাইটের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং ব্যবহারকারীদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ভবিষ্যতে মোবাইল অ্যাপ, ভিডিও রিপোর্ট এবং বিশেষ অনুসন্ধানী কনটেন্ট যুক্ত করার উদ্যোগ থাকবে বলে জানানো হয়।

দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই ডেইলি প্রেসে’র মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, স্বচ্ছতা ও পেশাদারিত্বের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই এই অনলাইন পোর্টালটি পাঠকদের আস্থা অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান গড়ে তুলবে।

ডেইলি প্রেস বাংলাদেশ নিউজ পোর্টালের ইউআরএল হল https://dailypressbd.com